নিজস্ব প্রতিবেদক : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দক্ষিন যুবলীগের অন্তর্গত ঢাকা ৫ আসনের তৃনমুলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে ১৪টি ওয়ার্ডে ১৪৩টি কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ  মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ৫ আসন যুবলীগের প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবু সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিন যুবলীগের অন্তর্গত ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ী ও ডেমরা থানার অন্তর্গত (৪৮,৪৯,৫০,৬০,৬১,৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭,৬৮,৬৯,৭০) মোট ১৪টি ওয়ার্ডের ১৪৩টি কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি করার লক্ষে এ সভায় হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরে সাংগঠনিক সম্পাদক ডা: হেলাল উদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা  ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদা,মহানগর দক্ষিনের অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সাইমন, কার্যকরী সদস্য গোলাম মোস্তফা ও ডেমরা যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় উপস্থিত থাকা বক্তারা বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখিল সংগঠনকে আর শক্তিশালী করতে ইউনিট কমিটি করতে নিদের্শনা দিয়েছেন।

সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। যারা জনপ্রিয় দক্ষ ও দলের মধ্যে সক্রিয় এমন নেতাদের যাচাই-বাছাই করে কমিটিতে জায়গা দেওয়া হবে। এসময় ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানবিক হয়ে মানুষ পাশে থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা উন্নয়ন তুলে ধরার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান বক্তারা।

মহানগর দক্ষিণ যুবলীগের  অন্তর্গত ১৪টি ওয়ার্ডে ১৪৩টি কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের প্রস্তুতি সভা


নির্বাচনে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়া হচ্ছে না, এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উদারতা। নির্বাচনে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।

খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে: কাদের


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ নভেম্বর) সকালে ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনার-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা আমাদের আছে। এখনই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করুন।
তিনি বলেন, জাতিসংঘ পরিচালিত বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা গর্বিত।
সরকারপ্রধান বলেন, শান্তিরক্ষা মিশনে নারীদের বিশেষ ভূমিকা বাংলাদেশের ভার্বমূতি সারা বিশ্বে উজ্জ্বল করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

কক্সবাজারের মাতারবাড়িতে ৪০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিঙ্গাপুরের একটি কোম্পানির সঙ্গে শিগগির সমাঝোতা স্মারক (এমওইউ) সই হতে হতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমনটিই জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরও টেকসই অবস্থা নিশ্চিত করতে কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে শিগগির সমঝোতা হতে পারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমনটিই জানিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ২০২২) সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রাঃ) আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
মন্ত্রীপরিষদ সদস্য, মন্ত্রীপরিষদ সচিব, কূটনৈতিকবৃন্দ, তিন বাহিনীর প্রধানসহ সমারিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ২০২২) সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রাঃ) আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
সাজেদা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) ভারত সফরের চতুর্থ দিনে রাজস্থানের প্রদেশের আজমিরের খাজা গরীব নেওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) ভারত সফরের চতুর্থ দিনে রাজস্থানের প্রদেশের আজমিরের খাজা গরীব নেওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করেন।


ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণ, সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর পরিচালনায় কণ্ঠভোটে নির্বাচিত হন শামসুল হক টুকু ।

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান ।

ডেপুটি স্পিকার কণ্ঠভোটে নির্বাচিত হন শামসুল হক টুকু


শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর সন্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন-এর সন্মানিত সাধারণ সম্পাদক
 জনাব আসাদুজ্জামান রিপন নবনিযুক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা ।

ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান রিপন

https://www.facebook.com/bm24tvofficialpage