বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রি: পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন’র ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে আজ ২ সেপ্টেম্বর ২০২৬ইং বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে “বর্তমান বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান” আয়োজন করা হয়।
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্সের নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ফরহাদুর রেজা, জাস্ট এনার্জি ট্রানজিশন (একশন এইড বাংলাদেশ)—এর ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, সাসটেনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নগর পরিবেশবিদ আবু জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপি¯ত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, মিশন গ্রিন বাংলাদেশ’র নির্বাহী প্রধান আহসান রনি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, দ্য আম্পায়ার বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন বাবু, মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মোঃ ফিরোজ আলম, বিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতায় বিশেষ অবদান রাখায় ৭ প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে “জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান—২০২৬” প্রদান করা হয়। তারা হলেন— মোঃ আবুল কালাম আজাদ, ম্যানেজার, জাস্ট এনার্জি ট্রানজিশন( অ্যাকশন এইড বাংলাদেশ); নগর পরিকল্পনাবিদ আবু জোবায়ের, ব্যবস্থাপনা পরিচালক, সাসটেনেবল এনার্জি এন্ড কনসালটেন্সি লিমিটেড; আহসান রনি, নির্বাহী প্রধান, মিশন গ্রিন বাংলাদেশ; ড. মোঃ ফরহাদুর রেজা, অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মোঃ মাহমুদুর রহমান সোহেল, নিউজ এডিটর, গাজী টেলিভিশন; ফাহিম মোনায়েম, জ্যেষ্ঠ সাংবাদিক, বৈশাখী টেলিভিশন এবং রতন কুমার দে, বান্দরবান জেলা প্রতিনিধি, নিউজ ২৪।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামরুল আহসান বলেন, লোডশেডিংসহ বর্তমানে জ্বালানি সংকটে সৃষ্ট জনদুর্ভোগে জনগণ ভোগান্তিতে পড়লেও এখনো জনরোষ সৃষ্টি হয়নি। কেননা তারা জানে এ সংকটের জন্য গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন দায়ী। সরকার যদি নবায়নযোগ্য জ্বালানি সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে এ সংকট সমাধানে আড়াই বছরও সময় চায় তবে আমার মনে হয় জনগণ সেই সময় দেবে। এ সংকট থেকে উত্তোরণে সরকারের আর আড়াই মিনিটও সমক্ষেপন করা উচিত হবে না। কারণ মানুষের ধৈর্যে্যরও একটা সীমা আছে।
তিনি সবুজ আন্দোলনের প্রস্তাব ও দাবিগুলো সুবিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, দেশে আবারও গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ উৎপাদন ব্যাহত করার পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে উৎপাদন ব্যয়। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ঘাটতি একপর্যায়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি শিল্প ও অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। গ্যাসের ক্ষেত্রেও পরিস্থিতি সংকটপূর্ণ। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ – ৪,০০০ মিলিয়ন ঘনফুট, বিপরীতে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রায় ২,১০০ – ২,২০০ মিলিয়ন ঘনফুট। এই পরিস্থিতিতে শুধু আমদানিনির্ভর গ্যাস ও এলএনজির ওপর নির্ভরতা বাড়িয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়। বরং বর্তমান সংকটকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ হিসেবে নিয়ে দেশীয় ও বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বর্তমান অবস্থা:
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের (SREDA) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য উৎস থেকে স্থাপিত বিদ্যুৎ সক্ষমতা ১,৮২৬ মেগাওয়াটের বেশি। এর মধ্যে——
* সৌরবিদ্যুৎ: ১,৫৩৩.৮৭ মেগাওয়াট
* জলবিদ্যুৎ: ২৩০ মেগাওয়াট
* বায়ুবিদ্যুৎ: ৬২ মেগাওয়াট
* বায়োগ্যাস: ০.৬৯ মেগাওয়াট
* বায়োম্যাস: ০.৪ মেগাওয়াট
তবে স্থাপিত সক্ষমতা এবং জাতীয় গ্রিডে বাস্তবে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ এক নয়। বিশ্বব্যাংকের জুলাই ২০২৬—এর তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির অংশ প্রায় ১.৫ শতাংশ। অর্থাৎ, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা থাকলেও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় এর ব্যবহার এখনো সীমিত। জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় এই অংশ দ্রুত বাড়ানো জরুরি।
সবুজ আন্দোলনের প্রস্তাব:
(১) রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। সরকারি ভবন, শিল্পকারখানা, অর্থনৈতিক অঞ্চল ও বড় বাণিজ্যিক স্থাপনায় দ্রুত রুফটপ সোলার স্থাপন করতে হবে। নেট মিটারিং ও গ্রিড সংযোগের জটিলতা দূর করতে হবে। বাতিলকৃত ৩৭ টি সোলার প্রজেক্ট অচিরেই বাস্তবায়ন করতে হবে।
(২) শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যবহার +থস্টোরেজ সিস্টেম: গ্যাস ও বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা দিতে হবে। দিনের সৌরবিদ্যুৎ সরাসরি ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
(৩) বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ সম্প্রসারণ করতে হবে। বাড়ি, অফিস, কারখানা ও স্থানীয় পর্যায়ে ছোট সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাড়াতে হবে। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে সৌরভিত্তিক মিনি—গ্রিড সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।
(৪) ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলা (Battery EnergyStorage Szstem (BESS): দিনের অতিরিক্ত সৌরবিদ্যুৎ রাতে ব্যবহারের জন্য শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় আকারের ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রয়োজনীয় ব্যাটারি আমদানিতে কর—শুল্ক সুবিধা দিতে হবে।
(৫) সৌরচালিত সেচ দ্রুত বাড়াতে হবে। ডিজেলচালিত সেচ পাম্প পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তর করতে হবে। এতে ডিজেল আমদানি কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও কমবে।
(৬) নেট মিটারিং ব্যবস্থা সহজ করতে হবে। আবেদন, অনুমোদন, মিটার স্থাপন ও গ্রিড সংযোগের প্রতিটি ধাপে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে। গ্রাহকের অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া সহজ করতে হবে।
(৭) কর—শুল্ক ছাড় ও সহজ ঋণের ব্যবস্থা করতে হবে। সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতিতে কর—শুল্ক কমাতে বা প্রত্যাহার করতে হবে। ব্যক্তি, ক্ষুদ্র উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য স্বল্পসুদের দীর্ঘমেয়াদি ঋণ চালু করতে হবে।
(৮) ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। সৌর প্রকল্পের লাইসেন্স, পরিবেশগত অনুমোদন, গ্রিড সংযোগ ও নেট মিটারিংয়ের জন্য সমন্বিত অনুমোদন ব্যবস্থা চালু করতে হবে।
(৯) জাতীয় গ্রিড আধুনিকায়ন করতে হবে। নবায়নযোগ্য বিদ্যুতের বাড়তি সরবরাহ গ্রহণের সক্ষমতা তৈরি করতে স্মার্ট গ্রিড, উন্নত পূর্বাভাস ব্যবস্থা ও স্টোরেজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।
(১০) কৃষিজমি রক্ষা করতে হবে। বড় সৌর প্রকল্পে কৃষিজমির ব্যবহার নিরুৎসাহিত করে অনাবাদি জমি, চর, সরকারি অব্যবহৃত জমি ও শিল্পাঞ্চলের অব্যবহৃত জায়গাকে অগ্রাধিকার দিতে হবে।
(১১) ২০৩০ সালকে সামনে রেখে জাতীয় বিনিয়োগ পরিকল্পনা করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিকে শুধু পরিবেশ সুরক্ষার বিষয় হিসেবে নয়, জাতীয় জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। সরকার, বেসরকারি খাত, ব্যাংক ও জনগণের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ সবুজ আন্দোলনের দাবি:
(১) বর্তমান লোডশেডিং ও জ্বালানি সংকটকে সাময়িকভাবে মোকাবিলার পরিবর্তে দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তরের সুযোগ হিসেবে নিতে হবে।
(২) রুফটপ সোলার, সৌরচালিত সেচ, ব্যাটারি স্টোরেজ, আধুনিক গ্রিড এবং সহজ বিনিয়োগ ও ঋণ — এই পাঁচটি খাতকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।
(৩) নেট মিটারিং ও গ্রিড সংযোগের জটিলতা দ্রুত দূর করে ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে হবে।
(৪) কৃষিজমি রক্ষা করে অনাবাদি ও সরকারি অব্যবহৃত জমিকে বড় নবায়নযোগ্য প্রকল্পের জন্য অগ্রাধিকার দিতে হবে।
(৫) জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ দ্রুত বাড়ানোর জন্য একটি সময়বদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
বাপ্পি সরদার আরো বলেন, জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনো প্রায় ১.৫ শতাংশ। ফলে বিদ্যুৎ ঘাটতি ও আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন আর শুধু পরিবেশগত দাবি নয়; এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার প্রয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালক, কেন্দ্রীয় কমিটি ও মহানগরের নেতৃবৃন্দ।
বার্তাপ্রেরক,
সোহেল রানা
দপ্তর সম্পাদক
সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ


সাত নক্ষত্রের আলোয় আলোকিত পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক : সাত পাঁচের ধারনা পরিবর্তন করে সময় কে প্রাধান্য দিয়ে যুগোপযোগী আধুনিক বিশ্বের মতাদর্শকে ধারন করে জাগ্রত হউক, সৎ ইচ্ছা শক্তি”এই শ্লোগানকে বুকে ধারন করে মোঃ মনিরুজ্জামান অপূর্ব কে চেয়ারম্যান ও সেলিম মাহমুদ কে মহাসচিব করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন নামে ৭ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবি সংগঠনের আত্মপ্রকাশ করেছিল।
ইতিমধ্যে এ সংগঠন টি বাংলাদেশসহ দেশের বাহিরেও তাদের সৎ-ইচ্ছে এবং কর্মপরিকল্পনার মাধ্যমে এক অনন্য সৃষ্টি করেছে।প্রথম থেকেই সংগঠনের সাত নক্ষত্রের আলোয় আলোকিত পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন।তাদের প্রত্যেকের দক্ষতা,বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার কারনে অল্প দিনেই দেশ বিদেশে সারা ফেলেছে।
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন টি ইতিমধ্যে একাধিক দরিদ্র মেয়েকে বিয়ে দিয়েছে,বিভিন্ন এতিম বাচ্চাদের শিক্ষা উপকরণ প্রদান করেছে,বাল্যবিবাহ রোধে কাজ করেছে,ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত উদ্যোক্তাদের ডিজিটাল নলেজ শেয়ারিং এন্ড ওয়ার্কশপ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া ও সার্টিফিকেট প্রদান পূর্বক দক্ষ করে তুলেছে শতাধিক উদ্যোক্তাকে।
বন্যার সময় বানভাসিদের কল্যাণে সংগঠনটি তাদের সর্বক্ষমতার মধ্য থেকে সর্বোচ্চটি দিয়ে বানভাসিদের পাশে ছিলেন।
সংগঠনটির একেকজন সদস্য অনন্য বৈশিষ্টের অধিকারী। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক। সদস্য সচিব সেলিম মাহমুদ ও একজন বিশিষ্ট ব্যবসায়ী,কোষাধ্যক্ষ ইকরামুল হক ভুঁইয়া ব্যবসায়ী,কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রবি ব্যবসায়ী ও সমাজ সেবক , মোঃ খায়রুল ইসলাম হৃদয় হোসেন সংগঠক ও মিজানুর রহমান চাকুরীজীবি সমাজ সেবক , উম্মে সালমা ব্যবসায়ী ও সমাজসেবী।তারা সাতজন সাত নক্ষত্র প্রত্যেকে সু-শিক্ষিত এবং প্রতিষ্ঠিত।
সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব জানান,গেলো শনিবার ১৯ অক্টোবর ঢাকার বাংলা মটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ কে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম,”এটিএন বাংলার উপদেষ্টা সম্পচার তাশিক আহমেদ কে বিশেষ অতিথি করে এ বছর পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন দেশের স্বনামধন্য নির্বাচিত ৬ জন উদ্যোক্তাকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আলোকিত উদ্যোক্তা সম্মাননা ২০২৪ ও সার্টিফিকেট প্রদান করেছে।
তিনি আরো বলেন,আমরা নাম ফোঁটানোর জন্য ভূঁইফোড় সংগঠন ও ফাউন্ডেশনের মতো না।আমরা সর্বোপরি গতানুগতিক প্রথা ভেঙে সাত সদস্য বিশিষ্ট এ সংগঠন টি তৈরি করেছি।আমাদের এ স্বেচ্ছাসেবি সংগঠনের প্রদান লক্ষ্যই ছিলো গতানুগতিক প্রথা ভেঙে নামে বে-নামে ভূঁইফোড় সংগঠন /ফাউন্ডেশনের এডমিশনদের নিকট বন্দী থাকা সকল উদ্যোক্তাদেরকে মুক্ত আলোর পদ দেখাবো।সে অনুযায়ী আমরা কাজও করে যাচ্ছি।
আপনাদের এ স্বেচ্ছাসেবী সংগঠন টি কি কি বিষয় নিয়ে কাজ করবে ?
সাংবাদিকদের এরকম প্রশ্নের জবাবে সংগঠনটির মহাসচিব সেলিম মাহমুদ জানায়,বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন হয় এরকম সকল অপরাধের বিরোধী কাজ করবে। বিশেষ করে নারী ও শিশু মানসিক বিকাশ তাদের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।তাছাড়া সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দক্ষ উদ্যমী তরুণ উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ এবং তাদের প্লাটফর্ম তৈরি করা,শিশু শ্রম বন্ধ,প্রাথমিক শিক্ষা নিশ্চিত,প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা,কৃষি সহায়ক বীচ, সার কিট নাশক প্রদান,মসজিদ,মাদ্রাসা ও এতিম খানা নির্মাণ সহ পথচারীদের পাশে সব সময় সব পরিস্থিতিতে পাশে থাকবে বলে জানায় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবার।

এক ঝাঁক উদ্যোক্তা পেল পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন আলোকিত উদ্যোক্তা সম্মাননা
নিজস্ব প্রতিবেদক : আলোকিত উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ।
এই সংগঠনের এর পক্ষ থেকে আলোকিত উদ্যোক্তা সম্মাননা-২০২৪ পেলো দেশের সুনামধন্য আলোকিত উদ্যোক্তারা।
শনিবার ১৯ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় রাজধানীর বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে “দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় উদ্যোক্তাদের আলোকিত উদ্যোক্তা সম্মাননা ও সনদ প্রদান করেছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন “পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন”।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যানের মোঃ মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা সম্প্রচার তাশিক আহমেদ,এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল ,টুরিস্ট পুলিশ,ঢাকা রিজিয়নের, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম , সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ইকরামুল হক ভূঁইয়া ও রন্ধন বিশেষজ্ঞ হাসিনা আনছার ।
আরও উপস্হিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি, মোঃ মিজানুর রহমান, উম্মে সালমা,মোঃ হৃদয় হোসেন ও এক ঝাঁক নারী উদ্যোক্তাগণ ।
গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন।আত্মপ্রকাশের পর থেকেই ফাউন্ডেশনটি তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে।
এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে ।সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে’ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের।এ ছাড়াও নানা মুখি উন্নয়নমূলক কাজ করেন নির্যাতিত,নিপীড়ন,নারীদের নিয়ে কাজ করে।পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে আলোকিত উদ্যোক্তা সম্মাননা পেলেন যে সাত উদ্যোক্তা
মোঃ রবিউল ইসলাম রবি ( সফল ব্যবসায়ী ও সমাজসেবক ) , মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ( সাংবাদিক ), অঞ্জন আইচ (টিভি ও চলচ্চিত্র পরিচালক) ‘মেহেরুন নেসা ( রন্ধন বিশেষজ্ঞ),কুমকুম ফকির ( নারী উদ্যোক্তা),রুমানা রহমান (রন্ধন শিল্প উদ্যোক্তা) ও হাসিনা আনছার (রন্ধন শিল্প উদ্যোক্তা)।
চেয়ারম্যান মনিরুজ্জান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর।
আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছছি যা এখনও কার্যক্রম চলমান।
ঢাকা সহ ৬৪জেলা এবং উপজেলা গুলোতে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি।আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না,সব সময় তাদের খবরা-খবর রাখি।তাদের বিপদে-আপদে সংগঠনের মাধ্যমে পাশে থাকি।
বর্তমানে দেশে বিভিন্ন নামে বে-নামে ভূইফর সংগঠন গুলো সাধারণ উদ্যোক্তাদের জিম্মী করে রেখেছে।
আমরা ঐ সব উদ্যাক্তাদের কাজ করার জন্য স্বাদরে আমন্ত্রণ জানাই ।
এ ছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন আরো প্রকল্প হাতে নিচ্ছে আমাদের সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন।
যে সকল নিপীড়িত উদ্যোক্তারা ভূইফোড় সংগঠনের হাতে জিম্মি আছে, তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আইন প্রশাসনের সহায়তা নিয়ে একজন স্বাধীন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে ব্যবস্থা করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিল্পী সমিতির নির্বাচন সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক ডিপজল
মোঃ মনিরুজ্জামান অপূর্ব : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২০২৬ মেয়াদী নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর (২৬৫)।তার নিকটতম প্রতিদ্বন্ধী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল (২২৫)। মাত্র ১৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
মিশা-ডিপজল ছাড়াও সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৮৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)। কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত(২১৬), দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।
বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক সবাই একসঙ্গে কাজ করব।সবাইকে গ্রহণ করে নেন তিনি। ফলাফল ঘোষণার পরেই শুরু হয়েছে জয়ের উল্লাস, আনন্দে মেতেছেন সবাই। উল্লেখ, গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ।চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ৪৭৫ জন শিল্পী। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন।২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা ও ডিপজল।আরেক প্যানেল থেকে লড়েন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু এবং সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান ।

ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)-এর২০২৩-২০২৫ সালের পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর !
ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)- এর২০২৩-২০২৫ সালের নতুন পরিচালনা পর্ষদের কাছে ১৯-১২-২০২৩ ইং বেলা ১২ ঘটিকায় ঢাকা ক্লাব এ টিডাব উপদেষ্ঠা জামিউল আহমেদ এর নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। সভায় ২০২১-২০২৩ সালের বিদায়ি চেয়ারম্যন সৈয়দ হাবিব আলী, ডিরেক্টর অপারেশন কাজী নজরুল ইসলাম সুমন, টিডাব উপদেষ্ঠা জামিউল আহমেদ সহ ২০২১-২০২৩ সালের পরিচালনা পর্ষদের এবং ২০২৩-২০২৫ সালের পরিচালনা পর্ষদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।



ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)- এর পরিচালনা পর্ষদ গঠন ২০২৩-২০২৫

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে যাওয়ার মূল নির্দেশ ও অনুপ্রেরণা বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ বলেন,বঙ্গবন্ধু যখন ৭ মার্চের ভাষণ দিয়েছে তখন আমরা নিশ্চিত হয়ে গেছি ঘরে আর থাকার সময় নেই, যুদ্ধে যেতে হবে। বুধবার ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাজী ফিরোজ রশীদ বলেন, বঙ্গবন্ধুর প্রতি দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাস ছিল। সেটা বঙ্গবন্ধু উপলব্ধি করেই পাকিস্তানি বন্ধী দসা থেকে বাঙালি জাতিকে মুক্তি করতে জীবন বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু যখন ৭ মার্চের ভাষণ দেন তখনি আমরা বুঝতে পেরেছি আমাদের মুক্তিযুদ্ধের জন্য ডাক এসে গেছে। তখন আমরা ঘরে না থেকে মুক্তিযুদ্ধে চলে গেছি। কিন্তু আমাদের কাছে অস্ত্র ছিল না। তখন আমরা খোঁজ নিয়েছি কার ঘরে লাইসেন্স করা অস্ত্র আছে,তার কাছে অনুরোধ করে বুঝিয়ে শোনিয়ে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছি।

তিনি বলেন,ভারতের গোয়েন্দা বাহিনী থেকে একজন এসে যখন বঙ্গবন্ধুকে বললো আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তখন বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের বাঙালিরা আমাকে মারবে, এটা বলে তাদের কথায় পাত্তা দেননি তিনি। ঢাকা- ৬ আসনের এমপি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে এমন ভালোবাসতে যে তিনি একজন প্রেসিডà
